ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে নোয়াখালীর ২ কিশোরী উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ২:৫৬

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সাথে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  
   
শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়।  
 
এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায় নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সী শিক্ষার্থী, অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল  সাড়ে ৯ ঘটিকার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টা অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ কিশোরীকে রেখে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন এ কর্মকর্তা আরো বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত