ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ২:২৩

ফরিদপুরের বোয়ালমারীতে এক ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১ টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সড়কে এ কর্মসূচী পালিত হয়। এতে অভিযুক্ত আসামী আমজাদ শেখের ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা ইউপি সদস্য সাবিনা বেগম,মোঃ মামুন মিয়া,এনামুল শেখ,বাশার শেখ ও আলিয়ার শেখ প্রমুখ। বক্তারা বলেন,গোবিন্দপুর গ্রামের মোঃ সাম শেখের পুত্র আনসার সদস্য আমজাদ শেখ (২৩) একজন প্রতারক ও লম্পট প্রকৃতির লোক। সে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিবেশী এক স্কুল শিক্ষার্থীর সঙ্গে প্রথমে প্রেম ও পরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিনের এ সম্পর্ক এক পর্যায়ে জানাজানি হলে মেয়ে ও তার অভিভাবকরা বিয়ের জন্য আমজাদের উপর চাপ সৃষ্টি করেন। কিন্তু চতুর আমজাদ ও তার পরিবার সব কিছু অস্বীকার করে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে ভুক্তভোগী তরুণীর বাবা এনামুল শেখ আইনের শরণাপন্ন হন। গত ২৫ জানুয়ারী থানায় মামলা হলে পুলিশ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে।কিন্তু ১৫/১৬ দিন কারাবাসের পর ধর্ষক আমজাদ জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষের উপর নানা ভাবে জুলুম-অত্যাচার শুরু করে।রাস্তা-ঘাটে যেখানে-সেখানে অপমান-অপদস্ত করতে থাকে বাদী ও তার পরিবারের লোকজনকে। বক্তারা বলেন, বর্তমানে মামলাটি তুলে নিতে বাদী এনামুল শেখের উপর নানামুখী চাপ সৃষ্টি করছে প্রভাব শালী আসামিপক্ষ। নানা রকম হুমকি-ধমকী ও ভয়-ভীতি দেখানো হচ্ছে। বলা হচ্ছে,  মামলা প্রত্যাহার না করলে বাদী এনামুল শেখকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে। অথবা পাল্টা কোন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। ধ্বংস করে দেয়া হবে তার মেয়ের ভবিষ্যত। শক্তিশালী আসামী পক্ষের এমন অত্যাচার,হুমকি-ধমকীতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন অসহায় দরিদ্র কৃষক বাদী এনামুল শেখ। এ প্রেক্ষিতেই ভুক্তভোগীর পাশে দাড়িয়ে মানববন্ধন করে আদালতের কাছে ন্যায় বিচার দাবী করেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার