আটোয়ারীতে ভারতীয় ধানবীজ জব্দের পর মামলা না দিয়ে জরিমানা
পঞ্চগড়ে জব্দকৃত ভারতীয় ধানবীজ এক সপ্তাহ পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৮ মে) বিকালে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের প্রোপাইটর আনিসুর রহমান লেবুকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
সহকারী পরচালক পরেশ চন্দ্র বর্মন এ জরিমানা আদায় করেন।জব্দকৃত ভারতীয় ধানবীজ ভ্রাম্যমাণে জরিমানা করায় এলাকায় কৃষক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এর আগে ১ মে রাতে উপজেলা নির্বাহী অফিসার আপন বীজ ভান্ডারের বাড়ি,গুদামঘর ও দোকানে অভিযান চালিয়ে ১১১টি বস্তা ভারতীয় ধানবীজ উদ্ধার করা হয়।প্রতি বস্তায় ৮ প্যাকেট করে ৫৮৪ প্যাকেট ধান বীজ জব্দ করে চেয়ারম্যান আবু জাহেদ ও বাজার বণিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হয়। এতে ৩৮ মন ধানবীজ ছিল।বস্তার গায়ে পেন সীড,অন্নপূর্ণা সীড কলকাতা,ওয়েস্ট বেঙ্গল লেখা ছিল।পরের দিন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল মতিন আটোয়ারী থানায় মামলা দায়ের করেন কিন্তু মামলা আমল যোগ্য না বলে মামলা রুজু করেনি আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।
একারনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে জরিমানা করা হয়েছে বলে জানান জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল মতিন।
তিনি আরো বলেন ধানবীজ জব্দ আছে উপজেলা মনিটরিং সভায় সিদ্ধান্ত নিয়ে খাদ্য হিসেবে বিক্রি করে অর্থ রাষ্টীয় কোষাগারে জমা করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক এক বীজ ব্যবসায়ী জানান,অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করছে।কর্তৃপক্ষ এখন অজ্ঞাত কারনে মামলা না করে জরিমানা আদায় করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন,দেশের ধান ভারতের মোড়কে ব্যবহার করে প্রতারনা করছিল,
জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার প্রত্যয়নে আমরা জরিমানা করেছি।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.সোহেল রানা অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযোগটি আমলযোগ্য না হওয়ায় মামলা রুজু করা হয়নি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied