ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৩ বিকাল ৫:২
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন হয়েছে। 
 
২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২,১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০৬ জন অংশগ্রহণ করেন। 
 
পরীক্ষা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার দলিলুর রহমান, প্রক্টর ড. কামরুজ্জামান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর গাজী মোহাম্মদ মাহবুব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা। 
 
হল পরিদর্শন শেষে উপাচার্য  প্রফেসর ড. একিউএম. মাহবুব বলেন, "এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই নি। পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার পরীক্ষার্থীদের হার বেশি ছিলো। পরীক্ষার্থী ও অভিভাবকদের হয়রানির কথা বিবেচনায় রেখে আমরা পরীক্ষার সময় দুপুর ১২ টায় নির্ধারণ করেছি, যেন তারা সকালে এসে বিকালে চলে যেতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষার কারনে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হয়রানি কমেছে।"
 
প্রসঙ্গত, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদ এবং ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার