ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে রাতে আধাঁরে কলাগাছের সাথে শত্রুতা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২০-৫-২০২৩ বিকাল ৫:৩১
শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।শুক্রবার (১৯ মে) রাতের আধারে উপজেলার গয়েশপুর  ইউনিয়নের চর চাকদাহ গ্রামের মোঃইসরাঈল হোসেন  নামে এক  কৃষকের ২০ শতাংশের জমি কলা বাগানের ধরন্ত ২’শ টি কলাগাছ কেঁটে দিয়েছে দূর্বৃত্তরা। নেক্কারজনক এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ইসরাঈল হোসেন  বলেন, ২০ শতাংশ জমির দুইশত ধরন্ত কলাগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে মোঃ হাবিব পিতা মৃত দিয়ানত,মোঃ আয়ুনুদ্দিন,মোঃ লুৎফর, মোঃ উসমান উভয় পিতা মন্জের আলী এবং মোঃ মিলন পিতা ময়েন উদ্দীন, মোঃ কাশেম,মোঃ হাসেম উভয় পিতা মৃত একদেল মন্ডল। তাদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে। এ শত্রুতার জেরেই তারা আমার কলাগাছ কেটে দিয়েছে। সবগলো গাছের মূল অংশ কেটে গেছে। একটা গাছও বাঁচবে না। আমি এ ঘটনার আগের দিন কলাবাগানের মধ্যে মোঃ লুৎফর বিশ্বাস  নামে প্রতিনিয়ত ছাগল বেধে কলার পাতা খাওয়ায় বিষয়টি লক্ষ্য করে আসলে তাকে নিষেধ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে কোন কিছু করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার সঠিক বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত ওহাব বলেন,এই কলাগাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। আমি তাদের কলাগাছ কাটিনি। আমাকে পারিবারিক ঝগড়ার জেরে অভিযুক্ত করেছে।
এ বিষয়ে অত্র ইউপি সদস্য আব্দুর রশীদ  মিয়া জানান, আমি সকালে জেনে ঘটনাস্থলে এসেছি।এটা আসলেই দুঃখজনক ঘটনা। এর সঠিক তদন্ত করে বিচার হোক সেই আশা ব্যক্ত করি।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিশারুল ইসলাম জানান, এ বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ও গিয়েছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী