খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক কাজ করছে বাংলাদেশ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার (২২ মে) বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্রি ধান-৫০ চাষাবাদে কৃষকদের উদ্ভুদ্ধ করণে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গুনবহা পানি ব্যবস্থাপনা দলের সার্বিক ব্যবস্থাপনায় ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্পে ঋন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) প্রজেক্ট বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক টিমের প্রধান পুসকার শ্রী ভাসতাবা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিবির সিনিয়র সমাজ উন্নয়ন অফিসার নাছিবা সেলিম,প্রকল্প বিশ্লেষক মোঃ সোহেল রানা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক। পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃআকরাম হোসেনের সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর বি এম আলমগীর কবিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ করিম,উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান,সহকারী প্রধান(মৎস্য)আমিমুল এহসান,পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মতিউর রহমান,ভেলু চেইন বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেন-আব্দুল্লা আল মাহাদী,জেন্ডার বিশেষজ্ঞ হেলেনা রহমান,কৃষি বিশেষজ্ঞ শাহাদাৎ হোসেন ও বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর আমির হোসেন খাম,কমিউনিটি ফ্যাসিলিটেটর গৌতম ঘোষ, মোঃ সাইদুর রহমান,শুভংকর রায়,শিশির আহমেদ,জামিরুল ইসলাম, মামুনুর রশিদ, সুজয় সাহা,মঞ্জুরুল ইসলাম শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল জাতের ব্রিধান-৯৬,৮৯,৫০ ইত্যাদি চাষের উপর গুরুত্বারোপ করে বলেন,বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক কাজ করছে। আমরা এ কার্যক্রমে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ,চাষাবাদের আধুনিকায়ন এ প্রচেষ্টারই অংশ।প্রশিক্ষিত কৃষক সমাজ মানেই খাদ্যে সয়ম্বরতা অর্জনের সোপান তৈরি হওয়া। বাংলাদেশকে এগিয়ে নিতে এডিবির সহায়তা সব সময় অব্যাহত থাকবে। অনুষ্ঠানে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিভাবে অল্প জমিতে অধিকতর সাফল্য অর্জন করা যায় সে ব্যাপারে বিভিন্ন দিক-নির্দেশনা দেন অন্যান্য বক্তারা। অনুষ্ঠান শেষে কৃতি কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন