ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যসহ শিক্ষক অপদস্থের অভিযোগে সংবাদ সম্মেলন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:২৯
মাগুরা জেলার শ্রীপুর প্রতিবন্ধী স্কুলে অনিয়ম ও দুর্নীতি, অর্থ-আত্মসাৎ এর অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির সভাপতি সুমন মজুমদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার দুপুরে মাগুরা রিপোটার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগ ও সরকারি অনুদানে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে আসছে। 
 
অভিযোগকারী শিক্ষক-শিক্ষিকারা  বলেন, আমরা এম. এ পাশ করিয়া বেকার অবস্থায় বসে থাকাকালীন সুমন মজুমদার (৩৮) পিতা মৃত নান্নু মজুমদার গ্রাম- মদনপুর থানা শ্রীপুর, জেলা মাগুরা। আমাদের প্রত্যেক গার্জিয়ানের কাছ থেকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার বেশি আটজনের কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করে। আমরা চার বছর যাবৎ প্রতিষ্ঠানে বিনা পারিশ্রমে বেগাড় (বিনা বেতনে) খাটছি এবং বেতন দেবে বলে বেতন দেয় না। কিন্তু ভূয়া তথ্য দিয়ে আমাদের নিয়ে বেতন সীটে ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।
 
যোগদান নিয়োগ পত্র চাইলে এক এক তারিখ বলে কিন্তু দেয় না। প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি, দারিদ্র মেধাবৃত্তি চিকিৎসা বা অন্য সরকারী অর্থ আত্মসাৎ করে। শিক্ষকদের কোন হাজিরা খাতা নেই। সুমন মজুমদারের চাপে পড়ে আমাদের নিজস্ব অর্থ দিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে আনা নেওয়া করা হয়। এ সকল অর্থ আদায়ে আরো জড়িত রয়েছে প্রধান শিক্ষক আমরিনা রাশিদা ও সহকারী প্রধান শিক্ষক সুনিতা বিশ্বাস। সুমন মজুমদার আরো অর্থ দাবি করলে আমরা দিতে অস্বীকার করায় আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং লাইব্রেরি তালাবদ্ধ করে আমাদেরকে বের করে দেয়। সর্বশেষ আমাদের দাবি আমাদের অর্থ ফেরত চাই।
 
অভিযোগকারী শিক্ষক শিক্ষিকারা হলেন  ইসরাত আরা নুপুর, মোঃ ওয়ালিয়ুর রহমান, জিন্নাত আরা ঝুমুর, মিনতি রায়, মোছাঃ শেলী পারভীন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে সুমন মজুমদারের প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের চিত্র গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী