ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:৫৪
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। 
মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২.৩০টায় একাডেমিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মো: ফায়েকুজ্জামান মিয়া সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 
 
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, "বঙ্গবন্ধু কন্যাকে বারবার হত্যার ষড়যন্ত্র হলেও আল্লাহ তায়ালা তাকে বাঁচিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং হুমকিদাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।" 
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদালুল হক শরীফ, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ তারেক, মেহেদি হাসান রাসা প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার