বোয়ালমারীতে মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি দখল
ফরিদপুরের বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধার সন্তানকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে তার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ঐ মুক্তিযোদ্ধার সন্তানের নাম মোছাঃশামীমা আক্তার। তিনি উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের বীর মুক্তি যোদ্ধা মোঃ আসাদুজ্জামানের মেয়ে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলন করে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম নিবাসী আঃরাজ্জাক ও আক্কাস মোল্লা গং এর বিরুদ্ধে এ অভিযোগ আনেন শামীমা। স্থানীয় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীমা বলেন,বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম মৌজার ১৮৯ নং খতিয়ানের ৪০৪৩ নং দাগের ৩ শতক জমির মালিক তার স্বামী ইসমাইল হোসেন ও দেবর মাসুদুর রহমান। ২০০৬ সালে একটি টিনশেড সেমিপাকা ঘর সহ তারা জায়গাটি ক্রয় করেন জনৈক এনামুল কাইয়ুমের নিকট থেকে। সেই থেকে দীর্ঘ ১৭ বছর ধরে জায়গাটি তারা ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি আকস্মিক ভাবে জায়গাটির মালিকানা দাবী করে তা দখলে নিতে মরিয়া হয়ে উঠে স্থানীয় আঃ রাজ্জাক ও আক্কাস মোল্লা গং। জমির দখল ছাড়তে তারা শামীমার পরিবারকে হুমকি-ধমকী দিতে থাকেন। এতেও কাজ না হলে অভিযুক্তরা শামীমার বাড়িতে হামলা চালিয়ে উল্লেখিত ঘরটি সহ সকল আসবাব পত্র ভাংচুর করে গুড়িয়ে দেয় এবং এরপর জায়গাটির দখল নিয়ে সেখানে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। এ প্রেক্ষিতে বাদী আদালতের দারস্থ হলে জমিটির উপর ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু প্রভাবশালী দখলদার চক্র আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গাটিতে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। শামীমা আক্তার আরো বলেন,বিবাদী পক্ষ খুবই প্রভাবশালী। তারা এলাকার গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ, দেশের আইন-কানন কোন কিছুরই তোয়াক্কা করেননা। আমরা বাধা দিতে গেলেও আমাদেরকে মারধর করা সহ খুন-জখমের হুমকি দেয়। এ অবস্থায় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তার বেদখল হওয়া সম্পত্তির পূনর উদ্ধারে সকল মহলের সুদৃষ্টি কামনা করেন অসহায় শামীমা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন