ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কবিরের মতবিনিময়


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৩:৩০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খ্যাতিমান চিকিৎসক বীর মুক্তি যোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবির। শনিবার (২৭ মে) বোয়ালমারী  উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে তিনি এ প্রচারণা শুরু করেন। বোয়ালমারী চৌরাস্তাস্থ খান প্লাজায় নিজের নার্সিং ইনস্টিটিউটে সকাল ১১ টায় এ মতবিনিময় সভায় ডাঃ গোলাম কবির বলেন,আমি একজন বীর মুক্তি যোদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সারা দিয়ে ছাত্রাবস্থায় আমি সম্মুক যুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধ শেষে বঙ্গবন্ধুর আশীর্বাদ নিয়ে আমি চিকিৎসা শাস্ত্রের উপর উচ্চ শিক্ষা নিতে মস্কোতে যাই। সেখান থেকে দেশে ফিরে আমি সরকারি চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করি। চিকিৎসক জীবনে আমি বিভিন্ন জেলায় সিভিলসার্জন এবং সর্বশেষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করি। দেশের মানুষের  স্বাস্থ্যসেবার পাশাপাশি আমি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ,সহযোগী ও সামাজিক সংগঠনে যুক্ত হয়ে রাজনৈতিক ভাবে আমার এলাকার মাটি ও মানুষের সেবা করে আসছি। আমার অবদানেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একশত শয্যায় উন্নীত হয়। ছাত্র জীবনে আমি বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম।বর্তমানে আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের ও ফরিদপুর জেলা কৃষক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছি। ডাঃকবির আরো বলেন,আমি একজন খাটি বঙ্গবন্ধু সৈনিক। বঙ্গবন্ধুর হাতের আশীর্বাদের ছোঁয়া আমার পিঠে বিধৃত আছে। তার স্নেহধন্য মানুষ হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমার দাবী, আগামী সংসদ নির্বাচনে আমি ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের হয়ে লড়াই করতে চাই। এজন্য আশীর্বাদ ও দোয়া চাই জননেত্রী শেখ হাসিনার ও আমার জনপদের মানুষের। ভালোবাসা ও সহযোগিতা চাই প্রিয় সাংবাদিক ভাইদের।  আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা আমার দাবি ফেলে দিতে পারবেননা।  ডাঃ গোলাম কবির বলেন,অনেক আগে থেকে প্রচারণা শুরু করেছি। আজ সেটি আনুষ্ঠানিক রুপ পেলো। এখন থেকে তিন উপজেলা ব্যাপী নিয়মিত এ প্রচার কার্যক্রম  চলবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো.আবুবক্কার মোল্লা,কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুদুন্নবী মামুন ও ফরিদপুর জেলা কৃষক লীগের  সাবেক সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার