শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত কলেজ শিক্ষার্থী
বন্ধুর ডাকে মেলা দেখতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ জামিল শেখ।আহত মোঃ জামিল শেখ আমলসার গ্রামের হবিবর রহমানের ছেলে। বুধবার(৩১ মে) রাতে বন্ধুদের সাজানো ফাঁদে হামলার পরিকল্পনা বুঝতে না পেরে মেলা দেখতে গিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ করেন মোঃ জামিল শেখ।
আহত মোঃ জামিল শেখ জানান, আমার পরিচিত বন্ধু ফোন করে মেলা দেখার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে আমলসার খেয়া ঘাট নামক স্থানের কাছে পৌঁছালে আগে থেকেই সেখানে ফাঁত পেতে থাকা অজ্ঞাতনামা ১০/১৫ জন আমার উপর হাতুড়ি,রড দিয়ে প্রাণনাশের উদ্দ্যেশ্য অতর্কিতভাবে হামলা করে। এতে আমি মারাত্মক আহত হই। মারধরের একপর্যায়ে ফাঁক পেয়ে আমি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নদী পাড় হয়ে উপারের একটি বাজারে দৌঁড়ে পালায়। এরপর হামলাকারীরাও নৌকা নিয়ে আমাকে ধরার জন্য নদী পার হয়ে উপারে পৌঁছায়। তবে বাজারের লাইটের আলো দেখে তারা পালিয়ে যায়।
এ সময় আনোয়ারের ছেলে সোয়াদ (১৮), সুফিয়ারের ছেলে রিয়াজ (১৮), শোহান (১৮)
মকদুলের ছেলে আলিফ (১৮), রফিকের ছেলে সোহানুর (১৮), কাউসারের ছেলে আহাদ(১৮), আইমূলের ছেলে ইমামুন (১৮), মন্দিরের ছেলে সুজন (১৮) সহ অজ্ঞাত আরোও ১০/১২ জন হামলা করে। অভিযুক্তরা সবাই আমলসার গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা।
এ ঘটনায় আহত জামিলের চাচা (অবঃ) সেনা সদস্য ফজলুর রহমান জানান, হামলার ঘটনাটি জানার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমান সে চিকিৎসাধীন রয়েছে। এরকম রাতের আধারে হামলার ঘটনা নেক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শ্রীপুরে কোনো ধরনের কিশোর গ্যাং, মাদক কারবারি,বিকাশ প্রতারক,জুয়া থাকবেনা। জড়িতের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied