ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন কাজী সিরাজ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৩-৬-২০২৩ বিকাল ৬:২
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার  প্রত্যাশা ব্যাক্ত করেছেন দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য,দেশ বরেণ্য শিল্পপতি ফরিদপুর-১ আসনের সাবেক জনপ্রিয় সংসদ  সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
 
শনিবার (৩ জুন) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আকাঙ্খা ব্যাক্ত করে  বলেন,আমি ফরিদপুর-১ আসনের সন্তান। একজন খাটি  মুজিব আদর্শের সৈনিক। এ জনপদের প্রতিটি কানায় কানায় আমার উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান।
 
দল-মত নির্বিশেষে এ এলাকার প্রতিটি মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বিপদে আমার কাছে সাহায্য চেয়ে কেউ বঞ্চিত হয়েছে এমন নজীর নেই। ইতিপূর্বেও আমি শক্ত প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।
 
যদি এলাকার সর্বাধিক জনবান্ধব সংসদ সদস্যদের তালিকা করা হয় তবে আমিই শীর্ষে থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য থাকা কালে আমি যা বরাদ্দ পেয়েছি তার কোন নয়-ছয় আমার দ্বারা হয়নি বরং উল্টো আরো কয়েকগুন বেশি অর্থ আমি মাটি ও মানবতার সেবায় খরচ করেছি।
 
সমাজ ও মানবতার সেবা অব্যাহত রাখতে আমি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও জন নেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। এ লক্ষে আমি ময়দানেও কাজ শুরু করেছি। আমি শতভাগ আশাবাদী নেত্রী আমাকে বঞ্চিত করবেননা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে    সামনে রেখে স্থানীয় ওয়াপদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্স ভবনে এ সভার আয়োজন করেন কাজী সিরাজ।  জনাকীর্ণ এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন,সমাজ ও মানবতার সেবার অপর নামই হচ্ছে রাজনীতি। আমি আমৃত্যু এ  মানব সেবার সঙ্গে যুক্ত থাকতে চাই। নেত্রী আমাকে মনোনয়ন দিলেও মানুষের পাশে থাকবো না দিলেও নৌকার হয়ে সমাজের সেবা করে যাবো ইনশাআল্লাহ। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার