৩ সন্তানের জননী উধাও, স্বামীর বিরুদ্ধে শশুরের থানায় অভিযোগ
প্রেম মানে না বয়স না মানে কোন কিছুর বাধা। সবার জীবনে প্রেম আসে। কারও আগে আর কারও পরে। প্রেমে পড়লেই বাবা, মা, স্বামী, সন্তান, পরিবার কাউকেই আর মনে থাকে না।
শুধু মনে হয় সেই প্রিয় মানুষটি। আর এই প্রিয় মানুষটিকে কাছে পেতেই সবকিছু ফেলে পাড়ি জমাতে ইচ্ছে হয় দূর অজানায়। তবে অনেকের পারিবারিক কলহের জেরেও সংসারের শান্তি চলে যেতে পারে।
এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্চগড় সদরে চারমাইল ভুষিভিটা এলাকায়। উধাও ২৩ বছর বয়সী তিন সন্তানের এক জননী। পরকীয়া প্রেমিক বলছেন, সেলিনা আমার আত্মীয় দীর্ঘদিন যাবত ফোনে কথা হতো, আমি সেলিনার স্বামীর কাছে ৩০ হাজার টাকা পাবো। এজন্য এসব তালবাহানা।
১৩ দিনেও স্ত্রী সেলিনা আক্তারে খোঁজ না পেয়ে স্বামী জাহাঙ্গীর আলম পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়রী করেছেন। সাধারন ডায়রী নং ১৫৪২ তারিখ ২৩শে মে ২০২৩।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় সেলিনা আক্তারে। বর্তমানে তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। দুই ছেলে ও এক মেয়ে মধ্যে বড় মেয়ে জাকিয়া, মেজো ছেলে জুবায়ের ও ছোট ছেলে সাধিন ।
ইতোমধ্যে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার ঘটবর গ্রামের আঃ রহিম উদ্দিনের ছেলে শাহাজানের সাথে তিন সন্তানের জননী সেলিনা আক্তারে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২২ মে, প্রলোভন দিয়ে গৃহবধু সেলিনা কে নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও গৃহবধুকে আর পায়নি।
চারমাইল ভুষিভিটা এলাকার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, শাহাজান আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। এখন আমার তিনটি সন্তান তাদের মায়ের পথ চেয়ে অঝোরে চোখের পানি ফেলছে। স্ত্রীকে দ্রুত আমাদের কাছে ফিরে পেতে থানার আশ্রয় নিয়েছি।
গৃহবধূ সেলিনার বাবা সলিম উদ্দিন জানান, সেলিনা আমাকে ফোনে জানিয়েছে সে ভাল আছে। আমি জামাই জাহাঙ্গীরকে শাহাজানের বিরুদ্ধে মামলা করতে বলেছি, মামলা করে নাই তাই আমি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দুলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তসহ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied