ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে জখম


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ২:২৯
ফরিদপুরের বোয়ালমারীতে পথসভা থেকে ফেরার পথে ইউনুচ শেখ নামে এক শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন আহতের স্ত্রী রিপা বেগম।
 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামের ইউনুচ শেখের সাথে একই ইউনিয়নের বাইখীর গ্রামের মো. রুহুল মোল্যা, আ. গফুর শেখ, সাইফুল খান, সুমন শেখ, জিহাদ খান গংদের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতা চলছিল। গত ২ জুন রাত সাড়ে ৯টার দিকে ইউনুচ শেখের রামচন্দ্রপুর গ্রামে অনুষ্ঠিত সাবেক সাংসদ আব্দুর রহমানের পথসভা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে খলিলের বাড়ির সামনে পৌঁছলে ইউনুচ শেখকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উল্লিখিতরাসহ ২১ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা ইউনুচ শেখের পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে মারাত্মক আহত ইউনুচ শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ইউনুচ শেখ রোববার (৪ জুন) দুপুরে মোবাইলে এই প্রতিনিধিকে বলেন, 'আমি লিটু শরীফের দল করি। আর যারা আমাকে মেরেছে তারা রফিক চেয়ারম্যানের দল করে। এনিয়ে অনেক আগে থেকেই আমার সাথে রুহুল, গফুর গংদের সাথে বিরোধ চলছিল। ওইদিন আব্দুর রহমানের পথসভা শেষে বাড়ি ফেরার পথে ওরা আমাকে পিটিয়ে, কুপিয়ে মারাত্মক জখম করেছে।'এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে বোয়ালমারী থানার ডিউটি অফিসার রোববার দুপুরে ফোনে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখনো মামলা হয়নি।'

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার