ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ৪:৫৩
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম সালাম মৃধা এবং তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- বিল্লাল মৃধা, শহিদ মোল্যা, গহুর, ওবায়দুর এবং তার দুই ছেলে সোহান ও শাওন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত দশটার দিকে পার্শ্ববর্তী রায়পুর এলাকায় অবস্থিত হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, 'বিদ্যুৎ না থাকায় রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন। পরে ঘণ্টাখানেক পরে জানতে পারি কে বা কারা তাকে হত্যা করেছে।'
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, 'শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।'
বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল ইসলাম বলেন, 'কয়েক দিন আগে ওই এলাকায় মেহেদির সঙ্গে তাঁর এক প্রতিবেশীর মারামারি হয়। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।'
এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমন বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার এখনো থানায় কোন অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার