শ্রীপুরে নারী প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন
প্রথমে পরিচয় আর নগদ অর্থে প্রয়োজনীয় জিনিসপত্র লেনদেন, তারপর নগদ ও বাকি উভয় দেনাপাওনার হিসাব, এরপর কৌশলে নির্ধারিত জায়গায় বাকি টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে মারধর, ভয়ভীতি দেখিয়ে মোবাইলে অশ্লীল ছবি ধারণ, নির্যাতন ও চাঁদাবাজি করে আসছিলো মাগুরার শ্রীপুরের একটি প্রতারণা চক্র। সম্প্রতি মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে প্রতারণা চক্রের দুই নারী সদস্য গ্রেফতারের পর বেরিয়ে আসে এসব চালঞ্চকর তথ্য।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার(৯ জুন) জুম্মার নামাজের পর মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে আটক দুই নারীসহ তাদের সহযোগী আইয়ুব হোসেনের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ সাচিলাপুর গ্রামের মোছাঃ লিজা খাতুন, জোসনা খাতুন ও সখিনা খাতুন বিভিন্ন ব্যবসায়ী মধ্যবিত্ত মানুষকে টার্গেট করে পরিচিত হয়ে বাসায় ডেকে নিয়ে নানান অশ্লীল অপবাদের ফাঁদে ফেলে মানুষকে ব্যাপক হয়রানি ও চাঁদাবাজি করে আসছে। বর্তমানে দুই নারীকে গ্রেফতার করা হলেও তাদের সহযোগী আয়ুব হোসেনকে গ্রেফতার করা হয়নি। অনাতিবিলম্বে তাকে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied