বোয়ালমারীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৮। রবিবার (১১ জুন) ভোরে এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং দুপুরে আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের সলেমান ফার্সি হেফজ মাদ্রাসার সামনে থেকে শনিবার বিকেল ৫টার দিকে একটি ট্রলিযুক্ত পাওয়ার টিলার আটক করা হয়। বোয়ালমারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের র্যাব-৮ ওই ট্রলিটি আটক করে। ট্রলিটি গাঁজা নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রলির ভেতরে থাকা খড়ের গাদা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা। গাঁজা বিক্রির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ট্রলি চালক চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) এবং তার সহকারী একই জেলার ডামুদাহ থানার বুইছিতলা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শহিদ হোসেন (২৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। পরে রোববার ভোরে ফরিদপুর ক্যাম্পের র্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি মো. মকলেছুর রহমান বাদি হয়ে ওই দুইজনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১৯(গ) ধারায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করে হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, '১৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব মামলা করেছে। আসামীদের রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।'
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied