ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ৪:৫
মাগুরার শ্রীপুরে রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার  (১৪ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০০ জন কৃষকের মধ্যে জনপ্রতি রোপা আমন ৫ কেজি ধানের বীজ , ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও পেয়াজ চাষিদের জন্য ১ কেজি পিঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।
 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার বিভিন্ন সময়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উচ্চফলনশীল রোপা আমন বীজ, পিঁয়াজ  বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী