ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে চলছে বিজ্ঞান মেলা
কেউ তৈরি করেছে ফায়ার ফাইটিং রোবট, কেউবা তৈরি করেছে স্মার্ট সিকিউরিটি সিস্টেম, আবার কেউবা মডেলের মাধ্যমে তুলে ধরেছে কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র।
(রবিবার) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এবং ঢাকা বিভাগীয় কমিশনার তত্ত্বাবধানে নিয়ে দু'দিনব্যাপী ঢাকা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
"স্মার্টফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি" এ স্লোগানকে সামনে রেখে মেলায় ঢাকা বিভাগের ১৩টি জেলার স্কুল, কলেজ, ইনস্টিটিউট পড়ুয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক দেড় শতাধিক প্রকল্প নিয়ে হাজির হয়েছে ক্ষুদে বিজ্ঞানীরা।
শিক্ষার্থীরা মেলায় স্মার্ট এগ্রিকালচারাল সিস্টেম, রেইন ওয়াটার ম্যানেজমেন্ট, নবায়নযোগ্য বিদ্যুৎ, শেখ রাসেল স্মার্ট সিটি, স্মার্ট সিকিউরিটি সিস্টেম, অটোমেটিক গ্লাস এন্ড ফায়ার সেফটি সিস্টেম, পর্যবেক্ষণ বিমান, নিরবিচ্ছিন্ন রেলওয়ে যোগাযোগ, ঝুঁকিহীন নিরাপদ গ্যাস সিলিন্ডার, আপনার কোথায় চলবে আপনার ঘর, ট্রেড লাইসেন্স ডিজিটালাইজেশন ও স্মার্ট ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন ধরনের অভিনব এবং নতুন নতুন প্রযু্ক্তি তুলে ধরেন বিজ্ঞান মেলার প্রথমদিনে।
মেলার উদ্বোধন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তাই সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে।
এমএসএম / এমএসএম
গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী
রাণীনগরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন
রায়গঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির কাজ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার
বাঘার আলাইপুরে বিএসএফের হাতে আটক ৫ জনের পরিবারের পাশে শামীম সরকার
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে আইনুদ্দিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
কলাতলী আবাসন কলোনিতে পানি নিষ্কাশনে নিজ অর্থায়নে পাইপ দিলেন মামুন মিয়া
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ
শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক
মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন
চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের
এনজিও ‘সিও’র বিরুদ্ধে ফের কর্মী নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ
Link Copied