ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে জাহাজ বিস্ফোরণে নিহত ৪, অগ্নিদগ্ধ বেড়ে ১৯


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-৭-২০২৩ সকাল ৯:৫

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী সাগর নন্দিনি-২ জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। ১৪ জনের মধ্যে ১২ জন পুলিশ সদস্য এবং দুইজন জাহাজের কর্মচারী। জাহাজটিতে পর পর দুই দিনের বিস্ফোরণে এখন পর্যন্ত সর্বমোট ১৯ জন দগ্ধসহ ৪ জন নিহত হলেন।

সর্বশেষ সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় বিস্ফোরণে আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ১১ জন ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আহত ১২ পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল শওকত, দ্বীপ, পলাশ মোল্লা, মেহেদী, নকীব, সাইফুল, লিপন গাইন, এএসআই গণেশ, এসআই আব্দুলদ হাকিম, নায়েক সিদ্দিক, এসআই মোস্তফা কামাল ও এটিএসআই হেলাল উদ্দিন।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন জানিয়েছেন, প্রথম দফায় দুর্ঘটনা কবলিত হওয়ার পর তেল অপসারণের সময়ে নিরাপত্তার কাজে নিয়োজিত অবস্থায় বিস্ফোরণে পুলিশ সদস্যরা আহত হন।

এছাড়া জাহাজের একজন সুকানী শরিফ আহমেদ এবং আরেকজন বাবুর্চি আহত হয়েছেন। গুরুত্বর আহত শরীফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, শেবাচিমে আসা তিনজনের শরীর ৫ থেকে ১০ শতাংশ পুড়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করে থাকা অবস্থায় ১ জুলাই প্রথম দফায় বিস্ফোরিত সাগর নন্দিনি-১ জাহাজ থেকে সাগর নন্দিনি-৪ জাহাজে তেল অপসারণ করা হচ্ছিল। এসময়ে দ্বিতীয় দফায় বিস্ফোরিত হয় সাগর নন্দিনি-২। সন্ধ্যা ৬টা থেকে (সর্বশেষ রাত ১টা) এখনো জ্বলছে জাহাজটি।

ইতোমধ্যে অগ্নি নির্বাপণে বরিশাল বিভাগের বিভিন্ন স্টেশনের ১১টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী। উল্লেখ্য, ১ জুলাই প্রথম দফায় এ জাহাজে বিস্ফোরণে নিহতরা হলেন জাহাজের গ্রিজারম্যান আব্দুস সালাম হৃদয়, মাস্টার ইনচার্জ রুহুল আমীন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল এবং ড্রাইভার সারোয়ার হোসেন।

এমএসএম / এমএসএম

মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার

যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২

রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ

মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত

চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ