মৌলভীবাজারে কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভোগান্তির শেষ কোথায়?
দেশের রেমিটেন্স আয়ের ক্ষেত্রে মৌলভীবাজার জেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী অধ্যুষিত এ জেলাসহ পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার বিদেশগামীরা সার্ভার সমস্যার সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ ১ মাস যাবৎ সার্ভারে সমস্যা থাকায় একাধিক দিন এসেও ফিঙ্গার দিতে পারছেন না বিদেশগামীরা। আবার কারও ভিসার মেয়াদ কম থাকায় মৌলভীবাজারে ফিঙ্গার দিতে না পারায় শেষ পর্যন্ত ঢাকায় যেতে হচ্ছে। যার কারণে যাত্রীদের খরচ বেড়েছে কয়েক গুণ। এ নিয়ে প্রবাসীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিলেও কতৃপক্ষ একেবারে উদাসীন। কতৃপক্ষের চরম অবহেলার কারণে বিদেশগামীদের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত।
কর্তৃপক্ষ বলছে, সার্ভার ডাউন থাকায় প্রতিদিন যে পরিমাণ ফিঙ্গার প্রিন্ট করার কথা তার এক-তৃতীয়াংশ করা যাচ্ছে না। আবার প্রায় দিন সার্ভার পুরো সময় বন্ধ থাকে।জানা যায়, সরকারিভাবে নিবন্ধিত হয়ে বিদেশ যেতে হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিবন্ধন করতে হয়। এ জন্য বিদেশগামীদের সেখানে ফিঙ্গার প্রিন্ট দিতে হয়। মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিদেশগামীরা ফিঙ্গার দিয়ে থাকেন।
মৌলভীবাজার কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, গত ৪ জুন থেকে সার্ভারে সমস্যা হচ্ছে। মাঝেমধ্যে সমস্যার সমাধান হলেও আবার চলে যায়। কেউ কেউ ৪/৫ দিন আসার পর ফিঙ্গার দিতে পারছেন না। স্বাভাবিক থাকা অবস্থায় প্রতিদিন গড়ে ১৫০/২০০ বিদেশগামী ফিঙ্গার দিতে পারতেন। কিন্তু এখন প্রতিদিন ৪০০/৫০০ লোক এসে ফেরৎ যাচ্ছেন। কিন্তু এমআরপি পাসপোর্টের ডাটা করা যাচ্ছে না। যার কারণে এমআরপি পাসপোর্টধারীদের ফিঙ্গার কোনো অবস্থাতে নেয়া সম্ভব হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন প্রায় তিনশোর মতো বিদেশগামী ফিঙ্গার প্রিন্ট দিতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আসেন। তাদের বেশিরভাগ সকাল ৮টা থেকে অপেক্ষা করেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত একজন যাত্রীও ফিঙ্গার দিতে পারেন নি। তাদের সবাইকে পরদিন আবার আসার জন্য বলে বিদায় করে দেওয়া হয়। ফিঙ্গার প্রিন্ট দিতে না পেরে অনেক বিদেশগামী বিরক্ত হয়ে ফিরে যান। আবার কেউ কেউ চেষ্টা করতে থাকেন যদি কোনো উপায়ে কাজটা করিয়ে নেওয়া যায়।
ফিঙ্গার দিতে আসা জুড়ী উপজেলার দক্ষিণ বড়ডহর গ্রামের দুবাই প্রবাসী মোঃ জামাল হোসেন বলেন, ৩ দিন ধরে ফিঙ্গার দিতে আসছি- কিন্তু সার্ভার না থাকায় দিতে পারছি না। একাধিকবার আসায় আমার কয়েক গুণ টাকা বেশি খরচ হয়েছে। অবশেষে ৪ দিনের মাথায় অনেক কষ্ট করে ফিঙ্গার দিতে পেরেছি। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কামাল হোসেন বলেন, ভাতিজার ফিঙ্গার দেওয়ার জন্য ৩ দিন নিয়ে এসেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সার্ভারে সমস্যা। যার কারণে ফিঙ্গার দিতে পারছি না।এছাড়া আলাপকালে একাধিক প্রবাসী জানান, ৪/৫ দিন এসেও ফিঙ্গার দিতে পারছি না। সার্ভারে সমস্যা থাকায় ফিঙ্গার না দিতে পেরে চরম ভোগান্তিতে আছি। এ বিষয়ে মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সার্ভার সমস্যার কথা আমাদের ডেমো ফোরামে নিয়মিত বলছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিদেশগামীদের মধ্যে যাদের বেশি জরুরি তাদেরকে আমরা ঢাকায় পাঠিয়ে দেই। অফিসে জনবলও সংকট রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মুঠোফোনে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই সমাধান করার চেষ্টা করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied