বোয়ালমারীতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ২০, এলাকা পুরুষ শূন্য
ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ বিবদমান দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশের আটকের ভয়ে তিন গ্রাম এখন পুরুষ শূন্য। শনিবার (৮ জুলাই) উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন- আনোয়ার (৫০), ওবায়দুর (৪৫), ইমরুল (৩৫), মঞ্জু মেম্বার (৫২), মিঠুন মোল্লা (৪৮), জেসমিন (৩৫) প্রমুখ। এলাকাবাসী সূত্রে জানা যায়, গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জু এবং যুবলীগের যুগ্ম আহবায়ক গাছ ব্যবসায়ী বাকের মোল্যার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদুল আজহার আগে মঞ্জু মেম্বারের মেয়ের বিয়ের দাওয়াত দেয়াকে কেন্দ্র করে মঞ্জু মেম্বার এবং একই গ্রুপের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী মেম্বারের (সাবেক) মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে মঞ্জু মেম্বার তার প্রতিপক্ষ বাকের মোল্যার সাথে মিশে যায়। শুক্রবার (৭ জুলাই) বিকেলে মঞ্জু ও বাকের একত্রে তাদের কিছু অনুসারীদের নিয়ে হরিহরনগর বাজারে চা পান করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে সাহেব মেম্বার তার লোকজন নিয়ে মঞ্জু মেম্বারের অনুগত সরোয়ারকে (৬০) কুপিয়ে আহত করে। এ সময় সাহেব মেম্বার নিজেও প্রতিপক্ষের আক্রমণে আহত হয়। এ ঘটনার জেরে শনিবার সকালে পার্শ্ববর্তী যুগিবরাট গ্রামের পান্নু কাজী এবং উথলি গ্রামের আজিজ মাতুব্বরের নেতৃত্বে একদল লোক সাহেব মেম্বারের অনুসারীদের সাথে যোগ দেয়। এদিকে মঞ্জু ও বাকেরের নেতৃত্বে সংঘটিত হয় অপর পক্ষ। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫জন মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত মঞ্জু মেম্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা পুরুষ শূন্য।
এ ব্যাপারে বক্তব্য জানতে বাকের মেম্বার এবং সাহেব আলী মেম্বারের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। পরে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। উভয় গ্রুপের যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
Link Copied