শ্রীমঙ্গলে পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে নিষ্ক্রিয় থাকা শ্রীমঙ্গল পৌর বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও জোরদারসহ আগামীদিনের রাজপথের সকল আন্দোলন সংগ্রামকে বেগবান করতে নতুন করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৭ জুলাই রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান ও জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তরের দায়িত্বে মোঃ ফখরুল ইসলামের স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। এতে শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান কাউন্সিলর সাবেক যুবদল নেতা মীর এম এ সালামকে আহ্বায়ক পৌর কাউন্সিলর আলকাস মিয়াকে যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন- শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র মোঃ মহসীন মিয়া মধু,সাবেক পৌর কাউন্সিলর মিল্লাদ হোসেন,মোঃ শামীম আহমেদ,মোছাব্বির আলী মুন্না,নজরুল ইসলাম জাহান, রুবেল আহমদ,মোঃ আব্দুস শহীদ, বর্তমান পৌর কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, টিটু দাশ,সাইফুল ইসলাম টমাস, মোঃ মোবারক হোসেন,মকবুল মিয়া,মইনুল ইসলাম চৌধুরী, মোঃ নুহেল,নারী নেত্রী শেলী খান ও শিরিন আখতার। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বিগত ২০২০ সালের ১৮ ফেব্রয়ারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, এর সুপারিশে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটি প্রদান করা হয়েছিল। দীর্ঘ তিনবছর পাঁচমাস অতিবাহিত হওয়ার পরেও ওই কমিটি একটি সভা পর্যন্ত করতে পারে নাই। কারণ ওই কমিটির ২১ সদস্যদের মধ্যে আহ্বায়ক সহ ১৬ জনই পূর্বে দলীয় কোন পদে ছিলেন না। তাই উক্ত মেয়াদোত্তীর্ণ কমিটি ও নিস্ক্রিয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে ১৯ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলো। এতে আরও বলা হয় -ঘোষিত নতুন আহ্বায়ক কমিটি আগামী ১৫ আগস্টের মধ্যে সম্মেলনের মাধ্যমে সকল ওয়ার্ড কমিটি গঠন পূর্বক পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
সলঙ্গায় পৌরসভা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়