খালিয়াজুরীতে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন পরশমনি (২০ ) নামে এক নারী । গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরশমনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়। শনিবার বিকালে পরশমনি খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। তিনি সন্ধ্যে ছয়টার দিকে লাইটের স্লুইস অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আসাদুজ্জামান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল বাশার দৈনিক সকালের সময়কে জানান, হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Link Copied