মন্ত্রীকে নিয়ে 'মিথ্যা' সংবাদের প্রতিবাদে জুড়ীতে আ'লীগের বিক্ষোভ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপিকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রবিবার (৯ জুলাই) বিকালে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ।
আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে এমএ মুমীত আসুক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাসুক মিয়া, সহ-সভাপতি জাকির হোসেন কালা, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মিজানুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ, সাইরুল ইসলাম, হাসান তারেক, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামীলীগের একটি কুচক্রী মহলের ইন্ধনে কতিপয় ব্যক্তির সূত্রে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় পরিবেশমন্ত্রীকে নিয়ে বিষোদাগারমূলক মিথ্যা ও বনোয়াট সংবাদ প্রচারিত হয়েছে। জুড়ী বড়লেখার গণমানুষের নেতা ও একজন সাদা মনের মানুষকে এরকম মিথ্যাচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied