ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পায়রা বন্দরে ভিড়ল কয়লাবাহী চতুর্থ জাহাজ এমভি সুমিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ১১:২৬

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২৫ জুন পুনরায় চালু হওয়ার পর বন্দরের ইনার অ্যাংকারেজে নোঙর করেছে চতুর্থ নাম্বার কয়লাবাহী মাদার ভ্যাসেল এমভি সুমিত।

রোববার (৯ জুলাই) বিকেল ৪ টার দিকে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, রোববার বিকেল ৪টায় ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি সুমিত নামে একটি জাহাজ পায়রা বন্দরের আউটারেজে আসে। সেখান থেকে জাহাজটিকে বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে বিকেল ৪টা দিকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কয়লার অভাবে বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা চতুর্থ জাহাজ এমভি সুমিত। ১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

এর আগে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। এছাড়া পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও তিনটি জাহাজ বন্দরে আসে এবং কয়লা খালাস কার্যক্রম শেষ করে গত ২৫ জুন বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদুৎকেন্দ্রটি ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ