কাদিয়ানী ইস্যু
পঞ্চগড়ে নিহত যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন
গত ৩ মার্চ২০২৩ পঞ্চগড়ে আহমদিয়া অনুসারী কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে মুসল্লিদের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পাঁচ মাসের মাথায় নিহত আরিফুর রহমান আরিফের (৩০) মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) সকালে পঞ্চগড় পৌর সভার কেন্দ্রীয় গোরস্থান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে পুলিশ।
থানা পুলিশ জানায়, ঘটনার পর নিহতের পরিবার কোন অভিযোগ বা মামলা দায়ের না করায় গত ৪ জুন পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে একটি সুয়োমুটো মামলা দায়ের করে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ জানতে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুর হুদা মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু নিহতের পরিবার কোন মামলা দায়ের করেনি, তাই পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। মৃত্যুর কারণ জানতে মরদেহ উত্তোলন করা হয়।
নিহত আরিফ পঞ্চগড়ের মহিলা কলেজ রোড এলাকার ফরমান আলীর ছেলে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied