ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে পৌরসভার উদ্যোগে মশক নিধণ কার্যক্রমের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৬:১৮

নওগাঁর ধামইরহাটে পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০জুলাই বিকেল ৫ টায় ধামইরহাট উপজেলা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। অত্যাধুনিক ফগার মেশিনের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ ও জনসমাগম হওয়া এবং বিভিন্ন ঝোপ-ঝাড়ে, অফিস চত্বরে এই কার্যক্রম চলানো হয়। ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তার সভাপতিত্বে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও কাউন্সিলর আব্দুল হাকিম, পৌরসভার সহকারী প্রকৌশলী সজল কুমার, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, একরামুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আরা, জেসমিন সুলতানা কানন প্রমুখ। 
প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের হার দিন দিন বেড়ে যাচ্ছে, ধামইরহাট পৌরসভার সভার সকল ওয়ার্ডে ওয়ার্ডে এই মশক নিধন অভিযান পরিচালনা করবো এবং পৌরবাসীকে অনুরোধ করবো, তারা যেন তাদের বাড়ীর চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখেন। 

এমএসএম / এমএসএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত