মৌলভীবাজারে ৫০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
মৌলভীবাজার জেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ আগস্ট) ৫০০ ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপকারভোগী হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলার করোনায় ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষ।
ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনসহ মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
উপহারসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied