ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

৫ কোটি টাকা মূল্যর দুই তলা বাড়ি পেল 'ভালো কাজের হোটেল'


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ৩:২০

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো কাজের হোটেল’র নামে রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রামে ৪০০ বর্গফুটের একটি বাড়ি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমানের হাতে এই বাড়ির বরাদ্দপত্র হস্তান্তর করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 

এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ভালো কাজের হোটেল একটি মানবিক উদ্যোগ। যারা অন্যের সেবায় কাজ করেন তাদের সাধুবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সবসময় এরকম ভালো কজের পাশে থাকবে বলে জানান তিনি।

বরাদ্দ করা বাড়ির কাগজ পাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, আজ আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ছোটবেলা থেকে আমি এমন কাজে জড়িত হয়ে পড়ি। পরে কলেজের সবাইকে যুক্ত করি। প্রথম দিকে কমলাপুরে যখন রাস্তায় রান্না করতাম, আমাদের বের করে দেওয়া হয়েছিল। আমরা ভাড়া নিয়েই কাজ শুরু করি। এখন আমরা একটা জায়গা পেলাম। সবাই আমাদের বলে আপনাদের কী লাভ। কিন্তু সব কাজে লাভ খুঁজতে নেই।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী