ধামইরহাটে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল কাউয়ুম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিহারীনগর বাইপাসে (এম.বি.বি) ইটভাটার সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত কাউয়ুম জেলার সাপাহার উপজেলার হাপুনিয়া বেলডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আহতরা হলেন বেলডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল আলিম (৪০) এবং বান্দিয়াঘাট গ্রামের মনছুর হোসেনের ছেলে আকতার হোসেন (১৯)।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আলিম (৪০) নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আব্দুল কাউয়ুম অপর দুইজন সঙ্গীকে নিয়ে দুপুরে উপজেলা থেকে ব্যবসায়ী কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ীতে ফিরছিলেন। পথে উপজেলার বিহারিনগর বাইপাসে (এম.বি.বি) ইট ভাটার সামনে ব্যাটারি চালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এসময় মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হলে তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আব্দুল আলিম এর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ব্যাটারি চালিত অটোরিকশা রেখে চালক পালিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি আরও বলেন, দূর্ঘটনা কবলিত অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ