জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন: কাইয়ুম সভাপতি, সম্পাদক বিকাশ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টায় জুড়ী মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাধারণ সভা ২০২৩।
সভায় অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাবেক উপজেলা কমিটির সভাপতি ও গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, আলফালাহ ইসলামিক একাডেমি জুড়ী শাখার প্রধান শিক্ষক আজিম উদ্দিন প্রমুখ।
সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সেশনের জন্য জুড়ী উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আল ইক্বরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস।
তিন বছরের জন্য গঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক লোকমান হোসাইন, সহ-সভাপতি আব্দুল মুনিম ইসলামিক কেজি কেয়ারের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, সহ-সভাপতি জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামস জাহান জুঁই, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াবাজার আদর্শ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক আহসান আলী একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সি এম একাডেমির প্রধান শিক্ষক আব্দুল জলিল, অর্থ সম্পাদক দক্ষিন বড়ডহর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহ অর্থ সম্পাদক ছোট ধামাই আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হরিদাস রুদ্রপাল, দপ্তর সম্পাদক জায়ফরনগর মডেল একাডেমির প্রধান শিক্ষক সুমন আহমদ, সহ দপ্তর সম্পাদক আকবর আলী ভুইয়া একাডেমির সহকারী শিক্ষক অপু দাস, প্রচার সম্পাদক দুর্গাপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক রেকশন বেগম, সহ প্রচার সম্পাদক চাইল্ড কেয়ার কেজির প্রধান শিক্ষক রাশেদা বেগম।
কমিটির সদস্যবৃন্দ হলেন--ইব্রাহিম আলী প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মিনারা বেগম, হাজি মনির উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক সিমা দেব, বেলাগাও ইসলামি একাডেমির প্রধান শিক্ষক নাসিমা বেগম, আব্দুল জলিল একাডেমির সহ শিক্ষক রাজকুমার কর্মকার, আল হাসানা একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এড্রয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিউলি বেগম। এছাড়া সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ পদাধিকার বলে এ কমিটির সদস্য থাকবেন।
সাধারণ সভা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে জুড়ী উপজেলার মোট ৩৩ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি ১৯৯৪ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের নির্বাচিত কমিটি রয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied