ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশনের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৪:১১

নওগাঁর ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ১ আগস্ট সকাল ১০ টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়ের ৯টি ওয়ার্ডের নিয়মিত ভাতাগ্রহণকারী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লাইফ ফেরিফিকেশনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, ইউপি সদস্য আবু মুছা, আবু নাসের আল আজাদি, ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হক, শামীম হোসেন,  সাবেক ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। 
ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম জানান, ধামইরহাট ইউনিয়নে প্রায় ২ হাজার ১শত উপকারভোগীকে লাইফ ভেরিফিকেশনের মাধ্যমে শনাক্ত করা হবে, এতে করে ভাতাভোগীদের সঠিক তথ্য বেরিয়ে আসবে, তিনি আরও জানান, আগামী ২ আগস্ট ধামইরহাট পৌরসভা, ৩ আগস্ট জাহানপুর, ৬ আগস্ট ইসবপুর, ৭ আগস্ট খেলনা, ৮ আগস্ট  উমার, ৯ আগস্ট আলমপুর, ১০ আগস্ট আড়ানগর ও ১৪ আগস্ট আগ্রাদ্বিগুন ইউনিয়নে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত