২২ বছর পর বোয়ালমারী পৌর আ.লীগের আহ্বায়ক কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুরের বোয়ালমারী পৌর শাখার নবগটিত আহবায়ক কমিটি দীর্ঘ ২২ বছর পর অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগ। সোমবার (৩১ জুলাই) রাতে বোয়ালমারী প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র ও সাবেক ছাত্রনেতা মো. সেলিম রেজা লিপন মিয়াকে আহবায়ক, সাবেক ছাত্রনেতা মো. আলী আকবর আলীকে ১ নম্বর যুগ্ম আহবায়ক ও এমএ মতিনকে ২ নম্বর যুগ্ম আহবায়ক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। সোমবার রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আহবায়ক মো. সেলিম রেজা লিপন ও ১ নম্বর যুগ্ম আহবায়ক আলী আকবর আলী উভয় পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, গত ২০০২ সালে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বোয়ালমারী তৃতীয় শ্রেণীর পৌরসভার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তৎকালীন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম তফসীর মাস্টার ও সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। এরপর ২০১৫ সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে অন্তর্ভূক্ত হয়। দলীয় নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণীর যেকোন পৌর কমিটির অনুমোদন দেন জেলা কমিটি। বোয়ালমারী পৌর আওয়ামী লীগের মেয়াদ দীর্ঘ ২২ বছর চলে গেলোও আর কোন সম্মেলন হতে দেখা যায়নি। সদ্য সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যা দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় শয্যাশয়ী। আর সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়াসহ ৮-১০ জন নেতা কয়েক বছর আগে মারা গেছেন। এ কারণে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালমারী পৌর আওয়ামী লীগকে সুসংগঠিত ও দলের গতিশীলতা বাড়ানোর জন্য নতুন ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদ্য সাবেক কমিটির সভাপতির ছেলে মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. জমির আলী, সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলর সৈয়দা মাসুদা আক্তার রুমা, মো. বক্কার মাতুব্বর, মো. তৈয়ব বিশ্বাস, মো. শাহ জামাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, সরকারি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস মো. ওবায়দুর রহমান মৃধা, মো. আব্দুর রব, মো. কালাম বিশ্বাস, সাবেক প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম মুন্নু, মো. সালাউদ্দিন মৃধা মিলন, মো. হাকিম বিশ্বাস, এ্যাড. শাহেদ হাসান, হাজী মো. আবুল কাশেম, মো. চাঁন মিয়া, ভবানী বিশ্বাস, সৈয়দ আলী, সালাউদ্দিন আল মাসুদ, মো. বকুল সিকদার, নৃপেন সরকার, মো. ইকবাল শেখ, মো. উথান মোল্যা ও মো. হায়াতুল ইসলাম।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
Link Copied