জুড়ীতে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চারতলা বিল্ডিংয়ের তিনতলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে সুমন বিশ্বাস (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। সুমন বিশ্বাস উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে।
জানা গেছে, নিহত যুবক উপজেলার ধামাই চা বাগানের ক্লার্ক ভবানীপুর গ্রামের বাসিন্দা বিজন বিহারী ভট্টাচার্য নামে এক ব্যক্তির চারতলা বিল্ডিংয়ে কাজ করছিলেন। বিল্ডিংয়ের তৃতীয় তলায় ইলেকট্রনিক ও পাইপ ফিটারের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত দড়ি ছিঁড়ে তিনি ভবনের একেবাড়ে নিচে পড়ে মারাত্মক আহত হন। সেখান থেকে সহকর্মীসহ আশপাশের লোকজন উদ্ধার করে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নানের বিল্ডিং থেকে যুবক পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ