ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন পুলিশ কনস্টেবল


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ১১:২৮

মৌলভীবাজারে দীর্ঘদিন পুলিশে চাকরি শেষে অবসর জনিত ছুটিতে যাওয়া জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ কনস্টেবল বাবুল মিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। বিদায় বেলায় অবসরে যাওয়া এই পুলিশ সদস্যকে ফুল সজ্জিত গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।  

বুধবার (২ আগস্ট)  রাতে মৌলভীবাজার পুলিশ সুপারের কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)  বিদায়ী কনস্টেবল বাবুল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে তার হাতে স্মারক ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার। 

পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বিদায়ী কনস্টেবল বাবুল মিয়ার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানান এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি ফুল সজ্জিত গাড়িতে চড়িয়ে কনস্টেবল বাবুল মিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  সুদর্শন কুমার রায়,  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার