ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

তরুণদের অনুপ্রেরণার বাতিঘর শেখ কামাল: মেয়র রেজাউল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৪:৩

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে আলো ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী। শনিবার চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কনফারেন্স রুমে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন  মেয়র রেজাউল।

এসময় মেয়র বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। গড়ে তুলেছিলেন ঢাকা থিয়েটার ও ‘স্পন্দন’ শিল্পী গোষ্ঠী এবং  উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্র। মাত্র ২৬ বছরেই যে কীর্তিমান জীবন তিনি গড়েছেন তার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন তরুণদের রোলমডেল হিসেবে। শেখ কামাল সংস্কৃতিচর্চাকে সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন মন্তব্য করে মেয়র বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করতে ১৭ আগস্ট উনার চট্টগ্রাম আসার কথা ছিল, একারণে ১৪ আগস্ট রাতেও বিশিষ্ট সাংবাদিক নুর ইসলামের বাসার ল্যান্ডফোন থেকে উনার সাথে কথা হয় আমার। এরপরদিন উনাকে নির্মমভাবে হত্যা করা হয়। সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে উনার সাথে মেশার সুযোগে যে অভিজ্ঞতা পেয়েছি তা থেকে বলতে পারি উনি ছিলেন নিরহংকারী ও অত্যন্ত কোমল। সমাজের ইতিবাচক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ভূমিকা উনি খুব ভালভাবে অনুভব করতে পেরেছিলেন বলেই সারা দেশে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে। উনি যে পরিকল্পনা নিয়েছিলেন তা সফল হলে আজ দেশে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আর  সংকীর্ণতা নির্মূল হতো, বাংলাদেশ হয়ে উঠত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়। 

চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী, পুলক খাস্তগীর, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপ-সচিব আশেক রাসুল টিপু, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

উল্লেখ্য, সৃজনশীল ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল বিপথগামীর গুলিতে সপরিবারে বঙ্গবন্ধুর সঙ্গে শহিদ হন। ওই হত্যাকাণ্ডের প্রথম শহিদ তিনি।##

এমএসএম / এমএসএম

আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা