ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ভূমি ও গৃহহীন আরও ৭৫ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ১২:৩৯

'বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে  জুড়ীতে আগামী ৯ আগস্ট ২য় ধাপের ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন ৭৫টি পরিবার পাচ্ছেন নতুন ঠিকানা।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে সোমবার (৭ আগস্ট) বিকাল ৪ টায়  জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

প্রেস ব্রিফিং কালে জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম,জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক বাংলা প্রতিনিধি দেলোওয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, জালালুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার