জুড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
মৌলভীবাজার জেলার জুড়ীতে এক বাহরাইন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাতে প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরির ঘটনাটি ঘটেছে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের বাহরাইন প্রবাসী রমজান আলীর বাড়িতে।
জানা যায়, রবিবার (৬ আগস্ট) প্রবাসী রমজান আলীর শ্বশুরের অসুস্থতার খবর শুনে তার স্ত্রী পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাবার বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোমবার গভীর রাতে বাড়ির গেইট ও ঘরের তালা ভেঙে চোর চক্র ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার দুপুরে রমজান আলীর ভাই জুবেল নামাজে যাওয়ার সময় দেখেন বাড়ির কেচি গেইটের তালা ভাঙা। তালা ভাঙা দেখে তিনি বাড়ির সবাইকে ডেকে ঘরে প্রবেশ করে দেখেন দুইটি কক্ষের তালা ভেঙে ঘরের সবকিছু তছনছ করে রাখা। পরে জুবেল তার ভাবীকে ফোন দিলে তিনি বাড়িতে এসে দেখেন ঘরে রাখা স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চুর চক্র। রাতে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রবাসী রমজান আলীর স্ত্রী জেসমিন আক্তার বলেন, চোরচক্র ঘরের তালা ভেঙে ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ত্রিশ হাজার টাকা, বাহরাইনের দিনার, মূল্যবান বিদেশি ইলেকট্রনিক্স সরঞ্জামাদি সহ মোট ১৫ লক্ষাধিক টাকার মালামাল চোর চক্র নিয়ে গেছে। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই।
প্রবাসী রমজান আলীর মা পেয়ারা বেগন বলেন, আমার ছেলে দীর্ঘ ২২ বছর যাবত প্রবাসে আছেন। ২২ বছরের কষ্টার্জিত সম্পদ চোর চক্র রাতের আঁধারে ঘরের তালা ভেঙ্গে নিয়ে গেছে। আমার ছেলে এখন নিঃস্ব। পুলিশ প্রশাসনের কাছে এসব মালামাল উদ্ধারের জোর দাবি জানাই।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied