বড়লেখায় চোরাই গরুসহ ধৃত ৫ গরু চোর কারাগারে
মৌলভীবাজারের বড়লেখায় তিনটি চোরাই গরুসহ ধৃত পাঁচ চোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।এর আগের দিন সোমবার পুলিশ দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন চুরি হওয়া গরুর মালিক উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের কৃষক রিপন দাস।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ইব্রাহিম আলী ওরফে মামুন (১৯), সাজু মিয়া (২৩), বটল মিয়া ওরফে তাজ উদ্দিন (৩৩), জাহিদ হাসান (২১) ও রিয়াজ উদ্দিন (২৮)। তাদের সবার বাড়ি বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের আজির উদ্দিনের একটি গরু, পূর্ব দক্ষিণভাগ গ্রামের কৃষক রিপন দাসের একটি গরু ও উপজেলার মুছেগুল গ্রামের আজিম উদ্দিনের একটি গরুসহ মোট তিনটি গরু চুরি করেছে। এদিকে সোমবার (০৭ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণভাগ বাজারে ইব্রাহিম আলী মামুনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করেন। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মারধর করেন। খবর পেয়ে বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করেন। পরে মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে সাজু মিয়া, বটল মিয়া ওরফে তাজ উদ্দিন, জাহিদ হাসান ও রিয়াজ উদ্দিনকে দিনভর পৃথকস্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তারা গরু চুরির কথা স্বীকার করে। পরে বটল মিয়া ওরফে তাজ উদ্দিনের গোয়ালঘর থেকে পুলিশ চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করে।
বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস বলেন, গরু চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চুরি হওয়া তিনটা গরু উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা গরু চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied