ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কেএমপি’র অভিযানে মাদক কারবারি, অনলাইন জুয়াড়ি, সন্ত্রাসী গ্রেফতার এবং চোরাই মোটর সাইকেল উদ্ধার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১২:২

খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে  মাদক কারবারি, অনলাইন জুয়াড়ি, সন্ত্রাসী গ্রেফতার এবং চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে। শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেএমপি এ তথ্য নিশ্চিত করেছে। এসময় মাদক ও চোরাই মটর সাইকেল জব্দ করা হয়েছে। 
মাদক বিরোধি অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) মোঃ সিনবাদ শেখ (১৯), পিতা- মোঃ খোকন শেখ, সাং-টুটপাড়া মহীর বাড়ির বড় খালপাড়, থানা-লবনচরা, জেলা-খুলনা, এ/পি সাং-জিন্নাহপাড়া বৌ-বাজার, থানা-লবণচরা; ২) মোঃ লিটন শিকদার(৪০), পিতা-মোঃ সুলতান শিকদার, সাং-৩নং পুটিখালী ইউনিয়ন, গজালিয়া, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-উত্তর কাশিপুর এসওক্রস রোড, শহিদ বাবুর বাড়ির ভাড়াটিয় থানা-খালিশপুর এবং ৩) মোঃ হৃদয় শেখ(২২), পিতা- জুলমত শেখ, সাং-শ্যামপাড়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দৌলতপুর আঞ্জুমান রোড, আমতলার মোড়, কাব্বিরের বাড়ীর ভাড়াটিয়, থানা-দৌলতপুর। আসামীদের নিকট হতে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
অনলাইন জুয়া খেলার সময় আটককৃত জুয়াড়িরা হলো, ১) মোঃ মিলন কাজী(২২), পিতা-মোঃ দেলোয়ার কাজী; ২) মোঃ ইয়াছিন শেখ(২৪), পিতা-সাইফুল সরদার; ৩) মোঃ মেহেদী হাসান(২৩), পিতা মোঃ জাকির; ৪) মোঃ সুমন শেখ(২১), পিতা-রবিউল শেখ,  সর্ব সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবনচরা, খুলনা। এসকল গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১২৪/২০২৩, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
অন্য দিকে সম্প্রতি গ্রেফতার হওয়া আসামী ট্যারা মাস্তানের সহযোগী মোঃ ইলিয়াস হোসেন(৫৩), পিতা-মৃত: মোসলেম আলী হাওলাদার, সাং-৬৩/৪ লবণচরা সুইচ গেইট, থানা-লবণচরা, খুলন কে গ্রেফতার করে কেএমপি পুলিশ। শুক্রবার রাত ৭:৪৫ ঘটিকার সময় লবণচরা থানা পুলিশের অপর একটি টিম কর্তৃক অভিযান চালিয়ে উক্ত থানাধীন বান্দাবাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। 
এদিকে, চোরাই মোটর সাইকেলসহ একজন গ্রেফতার হয়েছে আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে। গ্রেফতারকৃত আসামীর নাম রিপন চৌধুরী @ শিমুল(৩০), পিতা-মৃত: সাহেব চৌধুরী, মাতা-কোহিনুর বেগম, সাং-জুনারী, ৩নং ছাগলাদা ইউনিয়ন, থানা-তেরখাদা, জেলা-খুলনা। আটককৃত আসামীর নিকট হতে চোরাই কাজে ব্যবহ্্রত মোটর সাইকেলসহ মোট ছয়টি মোটর সাইকেল উদ্ধার হয়। এ মামলাটি এখনো তদন্তানাধিন রয়েছে বলে কেএমপি নিশ্চিত করেছে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক