ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পঞ্চানন বিশ্বাস ৪ বার এমপি হয়েও এলাকার উন্নয়ন ঘটাতে পারেননি-খুলনা জেলা আ’লীগ সদস্য


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ১২:১০

এলাকার উন্নয়ন হয়নি এমন অভিযোগ দিয়ে খুলনা জেলা আ’লীগ নেতা নান্টু রায় সংবাদ সম্মেলনে বলেন, পঞ্চানন বিশ্বাস চারবার সংসদ সদস্য হয়েও নিজের নির্বাচনী এলাকা, খুলনা-১ আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটাতে পারেননি। সোমবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে তিনি খুলনা -১ আসন নিয়ে মন্তব্য করেন। 
নান্টু রায় খুলনা-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। 
সংবাদ সম্মেলনে নান্টু রায় বলেন, আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাস বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও খুলনা জেলার যে কোনো সংসদীয় আসনের তুলনায় খুলনা-১ আসনের এলাকা (দাকোপ-বটিয়াঘাটা) বেশি অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। এ অবস্থায় এলাকাবাসী এখন পরিবর্তন চায়।
তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা ননীগোপাল মণ্ডল মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপরীতে চাকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর থেকে তিনি নানান ভাবে দলের বিরোধিতা করেছেন। তিনি বলেন,আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। ২০০৫ সাল থেকে দাকোপ-বটিয়াঘাটার জনগণের দুঃখ-দূর্দশা লাঘবে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। উন্নয়ন বঞ্চিত দাকোপ-বটিয়াঘাটার সার্বিক উন্নয়নই আমার অভীষ্ট লক্ষ্য।
নান্টু রায়ের অভিযোগের বিষয়ে পঞ্চানন বিশ্বাস জানান, এলাকার উন্নয়ন হয়েছে কিনা তা মূল্যায়ন করবে এলাকার জনগণ। নির্বাচনের আগে এমন মন্তব্যে দল ক্ষতিগ্রস্থ হবে বলে তিনি মনে করেন। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক