ভুয়া সমিতি মানুষের টাকা নিয়ে উধাও
খুলনা সদরে জনসেবা শ্রমজীবি সমবায় সমিতি নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সাধারন মানুষের প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে উধাও। মামলা করা হলেও ভুয়া সমিতি পরিচালনাকারীদেরকে আইনের আওয়াতায় আনা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করছেন ভূক্তোভূগীরা।
ভুয়া সমিতি পরিচালনাকারী চক্রের মূল হোতার নাম হাসান মাহমুদ ইয়াদ (৩৬), পিতা: আব্দুস সাত্তার হাওলাদার, ঠিকানা: মেরহার, থানা: নলছটি, জেলা: ঝালকাঠি। তিনি খুলনায় শশুরবাড়ির নিরালা নাজিরঘাট এলাকার ঠিকানা ব্যবহার করে ভুয়া সমিতি পরিচালনা করতেন। ভুয়া সমিতি পরিচালনাকারী ইয়াদের বিরুদ্ধে মামলা করলেও এখন পর্যন্ত তিনি পলাতক রয়েছেন। আত্মীয় স্বজনরা জেনেও না জানার ভান করে বলছেন, তার সাথে কোন যোগাযোগ নেই।
ভুয়া সমিতিতে টাকা সঞ্চয়কারী কাজী এমরানুল হক জানান, তার প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। প্রায় ৪-৫ বছর ব্যবসা করে অনেক মানুষের টাকা নিয়ে এই ইয়াদ আত্ম গোপনে রয়েছে। বিভিন্ন সময়ে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা হলেও তার কোন হদিস মেলে নি। এক পর্যায়ে মামলা করি।
নাজিরঘাটের একজন সঞ্চয়কারী জাহিদ হাওলাদার জানান, তার প্রায় ৬০ হাজার টাকা নিয়ে আর ফেরৎ দেননি ইয়াদ। আজ দেবো কাল দেবো বলে , তার প্রতিষ্ঠান বন্ধ করে হঠাৎ উধাও হয়ে গেছে।
খুলনার ময়লাপোতা এলাকার একজন সঞ্চয়কারী নাসির আকন্দ বলেন, আমি ফলের ব্যবসা করে রোজ কিছু টাকা এই শ্রমজীবি সমিতিতে জমা করি। কিন্তু এই সমিতির কোন লাইসেন্স নেই তা জানতাম না। তিনি প্রায় ৪২ হাজার টাকা জমিয়েছিলেন বলে জানান।
এলাকা সূত্রে জানা যায়, হাসান মাহমুদ ইয়াদ একটি ওষুধের দোকানে চাকুরী করতেন। এক পর্যায়ে ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক হওয়ার সুবাদে সুদের ব্যবসা শুরু করে। এরপর ফন্দি ফিকির করে নাম সর্বস্ব ভুয়া সমিতি খুলে ওষুধের দোকানের চাকুরী ছেড়ে দেয়। এরপর প্রায় ৩-৪ বছর মানুষের সাথে লেনদেন করে এক পর্যায়ে সাধারন মানুষের সঞ্চিত অর্থ নিয়ে গাঁ ঢাকা দিয়ে দেয়।
খুলনা মেট্রো সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল দৈনিক সকালের সময়কে বলেন, শ্রমজীবি সমবায় সমিতি নামে কোন সমিতি নিবন্ধিত নেই। নাম সর্বস্বভাবেই এ ধরনের অবৈধ কাজ চালিয়েছে চক্রটি। সমবায় দপ্তরের নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত