ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে সরকারি ঘর পাইয়ে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৫-৮-২০২১ রাত ৯:২৯
মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামছুলের বিরুদ্ধে। সামছুল উপজেলার গালা ইউনিয়নের গোয়ালবাগ গ্রামের আহাম্মদ আলীর ছেলে। বুধবার (৪ আগস্ট) দুপুরে তার বিরুদ্ধে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিমুল হোসেন। শিমুল উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
 
লিখিত অভিযোগে শিমুল হোসেন উল্লেখ করেন, দেড় বছর পূর্বে সামছুল তাকে ৫০ হাজার টাকার বিনিময়ে সরকারি ঘর পাইয়ে দেয়ার প্রস্তাব দেন। শিমুল ওই প্রস্তাবে রাজি হয়ে ধার-দেনা করে দুই কিস্তিতে সামছুলকে ১৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় সামছুল শিমুলের পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও তিন কপি ছবি নেন। কথা ছিল তিন মাসের মধ্যে সামছুল সরকারি ঘর পাইয়ে দেবেন। তিন মাসে ঘর না পাওয়ায় শিমুল সামছুলের কাছে তার প্রদানকৃত টাকা ফেরত চান। কিন্তু এ পর্যন্ত বিভিন্ন অজুহাত দেখিয়ে সামছুল টাকা ফেরত দেননি। দুই কিস্তির টাকা শিমুলের মামা আদাল উদ্দিনের হাত দিয়ে সামছুলকে দিয়েছেন। সামছুলের সাথে মুঠোফোনে কথোপকথনের রেকর্ড আছে।
 
শিমুল হোসেন ও আদালদ্দিন বলেন, সামছুল দেড় বছর পূর্বে ৫০ হাজার টাকায় সরকারি ঘর দেয়ার কথা বলে দুই কিস্তিতে আমার কাছে থেকে ১৫ হাজার টাকা নিয়েছে। এখনো ঘর দেয়নি। টাকা চাইলে উনি বিভিন্ন অজুহাত দেখান। এখনো টাকা ফেরত দেয়নি।
 
এ ব্যাপারে অভিযুক্ত সামছুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে প্রথমে বলেন, শিমুল হোসেন নামের কাউকে আমি চিনি না। তার কাছ থেকে ঘর বাবদ কোনো টাকা নেইনি। একটু পরেই তিনি বলেন, আদালদ্দিনের (শিমুলের মামা) সাথে আমার ১০ হাজার টাকার একটি লেনদেন আছে। তবে সেটা ঘরের বিষয়ে না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ