ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

ধামইরহাটে হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম আর নেই


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৬-৮-২০২৩ বিকাল ৫:২৩

নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্যান্টিন মোড়ের প্রবীন হোটেল ব্যবসায়ী হোটেল কান্টিনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম আর নেই (৫৯)। ২৬ আগস্ট দুপুর আড়াই টায় চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহে.... রাজেউন।
পারিবারিক সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জগতনগর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে হোটেল ক্যান্টিন ব্যবসায়ী নজরুল ইসলাম সম্প্রতি পিত্তনালী ও থলীতে পাথর নিয়ে প্রথমে রাজশাহীতে ও পরবর্তীতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন, সেখানে তার পিত্তনালীর অপারেশন শেষে আবারও রাজশাহীতে নেয়া হয়। পরবর্তীতে রোগীর অবস্থা আরও জটিল হলে ২য় বার ঢাকায় নিলে তার অবস্থার শংকটাপন্ন দেখে পরিবারের লোকজন তাকে বাড়ী নিয়ে আসে। ২৪ আগস্ট রাতে ঢাকা থেকে ধামইরহাট হাসপাতালে নিলে শত শত শুভাকাঙ্খি ও আত্নীয় স্বজনরা যান নজরুল ইসলামকে দেখতে, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এম.পি ও দলীয় নেতৃবৃন্দ। চিকিৎসার জন্য ২৬ আগস্ট আবারও রাজশাহীতে নিলে  সেখানে তার মৃত্যু হয়। শনিবার বাদ মাগরিব উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের চাতালে ও জগতনগর গ্রামে২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাকে দাফন করা হবে বলে তার ছোট ভাই রেজাউল ইসলাম ও একমাত্র ছেলে তাওসিফ ইসলাম আলামিন জানান। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলে সহ ভাই-বোন ও আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা. ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার ফসিউল আলম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।

এমএসএম / এমএসএম

পাথরঘাটায় বাঁধ ও বনভূমি বাণিজ্যে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মনোহরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনা কাটা আনন্দে উৎসব মুখর ঈদ মার্কেট

সিডিএ’র চাকরি প্রবিধানমালা লঙ্ঘন: এসএসসি পাশে ইমারত পরিদর্শক!

তেতুলিয়ায় কাবিটা প্রকল্পের টাকা তুলে কাজ না করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ত্রিশালে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন

লাকসামে বিপনী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বাজার

তানোরে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা

বাগমারা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন শাহানাজ পারভিন আদুরী

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সোনাহাট সেতু পরিদর্শন

‎কুতুবদিয়ায় ভিজিএফ চাল বিতরণে সাংসদের নির্দেশনা না মানার অভিযোগ

প্রো-ভিসি ও ট্রেজারারের বিরুদ্ধে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগ