ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

ইউনিয়ন পরিষদে বাগান করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান হালিম মোল্লা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৮-৮-২০২৩ দুপুর ৪:৯

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদে বাগান করে প্রশংসায় ভাসছেন গয়েশপুর পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা। তার বাগান এবং বারান্দায় বিভিন্ন প্রজাতির ফুল,ফল, ওষুধি গাছপালা এবং পুকুরে মাছ চাষ দেখতে এবং চারা ও বীজ সংগ্রহ করতে ছুটে আসেন বৃক্ষপ্রেমীরা। ইউনিয়ন পরিষদের বাগান এবং বারান্দায় বিভিন্ন প্রজাতির এসব গাছপালা পরিষদটির সৌন্দর্য এবং শোভাবর্ধনে ছাদ কৃষিতে মানুষকে উদ্বুদ্ধ করে তুলছে বলে জানিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা। 

জানা যায়, গয়েশপুর ইউনিয়ন পরিষদের জায়গা এক একর বাইশ শতাংশ।
উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, আব্দুল হালিম মোল্লার বাগানে হরেকরকমের  ফুল, বিভিন্ন প্রজাতির ভেষজ ওষুধি গাছ, ফলজ কৃষি গাছপালা ছোট ছোট টবে রোপন করেছেন। নিয়মিত পরিচর্যা করার কারনে ছাদ বাগানটি দেখলে প্রথমে মনে হবে এ যেন মাটির বুকে সবুজের সমারোহ।
ইউনিয়ন পরিষদের সচিব অমিয় বিশ্বাস  জানান,আব্দুল হালিম মোল্লা একজন বৃক্ষপ্রেমী মানুষ। তিনি বিভিন্ন প্রান্ত থেকে এসব ফুল, ফল ও ঔষধি গাছের চারা ও বীজ সংগ্রহ করেছেন। নিজে অবসর সময়ে বাড়িতে সময় না দিয়ে এই ছাদ বাগানটি নিয়ে পড়ে থাকতেন। গাছগুলোকে তিনি সন্তানের মতো ভালোবাসেন। তার এ কাজে আমাদের পরিপূর্ণ সমর্থন রয়েছে। বাগানটি দেখতে এখন বিভিন্ন লোকজন আসে। আমাদের বেশ ভালো লাগে।
গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা  বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি নিজ উদ্যোগে এসব গাছ রোপন করেছি। নিয়মিত পানি দেই এবং পরিচর্যা করি। উপহার স্বরুপ কেউ কিছু দিতে চাইলে আমি তাদের কাছে গাছের আবদার করতাম। আমি যেকোনো সফরে গেলে গাছের চারা আর বীজ সংগ্রহ করে নিয়ে আসতাম।
তিনি আরও জানান, ছোট ছোট এসব ছাদ বাগান থেকে যে পরিমান শাকসবজি,ফল উৎপন্ন হয়, তা দিয়ে একটি সংসারের সবজি-ফলের চাহিদা পূরণ হতে পারে এবং আমার ইউনিয়নে লোকজন যখন কাজের জন্য আসবে তারা যেন মুক্ত বাতাসে তাদের কাজ করে নিয়ে যেতে পারে তারা যেন মুক্ত বাতাস পায় সেই জায়গা থেকে আমার এ উদ্যোগ।
ইউনিয়ন পরিষদের উদ্যেক্তা রাশেদ হাসান দৈনিক সকালের সময়কে জানান, আমার এসব চারা আর বীজ সংগ্রহ করতে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় হয়েছে। গৃহস্থালির কাজে অব্যবহৃত জিনিসপত্র গাছ রোপনে টব হিসেবে ব্যবহার করেছি।

অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মসিয়ার  রহমান জানান,আমি আমার নিজ উদ্যেগে এবছর দুইটা বকুল ফুল লাগিয়েছি সামনে আরো লাগাবো বলে উদ্যেগ নিয়েছি।
অন্যদিকে ইউপি সদস্য করিম শেখ জানান,আমি ইউনিয়ন পরিষদে সকলের কার্যক্রম দেখে একটা মাল্টা ও একটা সফেদা গাছ নিজ উদ্যেগে ক্রয় করে পরিষদে লাগিয়েছি।তিনি আরো বলেন, আমার মতো সবাই এরকম উদ্যেগ নিলে পরিষদে বাগান আরো সুন্দর হবে সবাইকে গাছ লাগানোর আহবান জানাই।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা সেই জায়গা থেকে এবং দেখা যাচ্ছে দিনদিন আমাদের আবাদি জমি গুলোতে বাড়ি তৈরি হচ্ছে এবং আবাদি জমি কমতে শুরু করছে এজন্য আমরা  বাগানে বিভিন্ন গাছপালা রোপণ করতে পারি যা দিয়ে আমরা আমাদের শাকসবজি ও ফলের চাহিদা মেটানো সম্ভব যা গয়েশপুর ইউনিয়ন পরিষদের বাগান হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে উক্ত কর্মকাণ্ডকে সবসময় সুপরামর্শ দিব এবং আমাদের পক্ষ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লাকে সাধুবাদ জানাই। আশা করি এমন কর্মকাণ্ডে উপজেলার অন্যান্য ইউনিয়ন উৎসাহিত হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব