শিক্ষার মাধ্যমে ছাত্রদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব- কেএমপি কমিশনার
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সোমবার সকালে পুলিশ লাইনস্থ স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করেন।
স্কুল পরিদর্শন এবং মতবিনিময়ের সময়ে বলেন, শিক্ষকদের প্রমাণ করতে হবে একজন দুর্বল ছাত্রকে পরিপূর্ণ শিক্ষা দানের মাধ্যমে মেধা বিকাশ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। একজন ভাল ছাত্রকে আরো ভাল করার মাঝে কোন কৃতিত্ব নাই। একজন শিক্ষকের প্রকৃত লক্ষ্য থাকবে জ্ঞানের আলো দিয়ে ছাত্রকে অসম্প্রদায়িক চেতনা গড়ে তোলা। আপনার ছাত্রদের অবশ্যই বড়দের প্রতি শ্রদ্ধাশীল, মাদক বিরোধী, ইভটিজিং মুক্ত এ ধরণের আদর্শ, মানবিক ও সামাজিক শিক্ষায় গড়ে তুলতে হবে। যে কোন ক্ষেত্রে সৃজনশীলতার দিকে অধিক গুরুত্ব দিতে হবে এবং মুখুস্ত পড়াশোনা পরিহার করতে হবে। ইংরেজী ও গণিত শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ের উপর অধিক জোর দিতে হবে। শিক্ষা দানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানার্জন করা এবং ছাত্রদের মাঝে জ্ঞান আহরণের আগ্রহ সৃষ্টি করা।”
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম-সহ পুলিশ অফিসারবৃন্দ এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত