ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় ২১টি বুথে গণটিকার ব্যবস্থা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ১২:৪১
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শহরের পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত এলাকায় ব্যাপকভিত্তিতে টিকাদান শুরু হবে। সে লক্ষ্যে খুলনায় গণটিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। গণটিকা কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের পাশাপাশি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। 
 
টিকাদান কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্যাম্পেইনের আওতায় আপাতত এক দিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেয়া হবে। তারপর ৭ দিন বন্ধ থাকার পর আবার ১৪ আগস্ট থেকে ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। খুলনার কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নের ৭টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে ২১টি বুথ রাখা হচ্ছে। প্রতিটি ইউনিয়নের ১নং ওয়ার্ডকে কেন্দ্র নির্বাচন করা হয়েছে, ১টি কেন্দ্রের ৩ বুথ রাখা হচ্ছে। উপজেলার মোট ২১টি বুথের প্রতিটিতে প্রতিদিন ২০০ জনকে টিকা দেয়ার লক্ষ্য ধরা হয়েছে। গণটিকার কার্যক্রম সফল করতে এরই মধ্যে উপজেলায় সকল বুথের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত কোভিশিল্ডের টিকার ডোজ নিয়েছেন ১১ হাজার  ৭৮০ জন। সিনোফার্মের টিকা নিয়েছেন ৯ হাজার জন। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা বলেন, ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যারা অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও এ কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন। টিকার সময় ভোটার বা এনআইডি কার্ড সঙ্গে থাকলেই চলবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার