ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু আহত ১


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ২:৫০

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক প্রাণ  হারিয়েছেন। তার নাম মোঃ তৈয়ব আলী (৪২)। তিনি আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।এ ঘটনায় অশোক রাজবংশী(৩৫) নামে আরো এক যুবক আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার  (৩১ আগস্ট) সকালে তারা উপজেলার বাইখীর-বনচাকি এলাকায় এ সড়ক দূর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী  আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রাম নিবাসী প্রভাষক তৈয়ব আলী ও বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রাম নিবাসী অশোক রাজবংশী সকাল সাড়ে সাত ঘটিকার দিকে পৃথক দুটি মটর সাইকেল যোগে আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীতে আসছিলেন। তারা মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর বনচাকী নামক স্থানে পৌঁছে পাশাপাশি অবস্থানে চলে আসেন। এসময় বিপরীত  দিক থেকে আসা একটি বালু বোঝাই ড্রামট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে দুই মটর সাইকেলের দুই আরোহী গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রভাষক তৈয়ব আলীর অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা লালমাটিয়া সিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটার দিকে তৈয়ব আলী মৃত্যু বরন করেন। আহত অশোক রাজবংশী কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানাগেছে। অসময়ে তৈয়ব আলীর করুণ মৃত্যুতে তার কর্মস্থল,নিজগ্রাম সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তৈয়ব আলী স্ত্রী, দুই সন্তানসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার