ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ৩:৯
শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে মাগুরার শ্রীপুর  উপজেলার লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম মোল্লা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে শিক্ষক-অভিভাবকবৃন্দদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে  উপজেলার লাঙ্গলবাধ মাধ্যমিক  বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিতব্য অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসাইন। 
 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক - শিক্ষিকা,কর্মচারী ও ছাত্র ছাত্রী।
লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম মোল্লা  অভিভাবক সমাবেশে অত্র স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। 
তিনি অভিভাবকের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন,শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। 
শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না  এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়।
স্কুলের নাম করে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়ে এসে ক্লাস ফাকি দিচ্ছে, সময়মত বাড়ি ফিরছে কিনা, সেদিকে খোঁজ রাখতে হবে। 
এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।
 
এসময় অভিভাবক সমাবেশে অত্র স্কুলের  শিক্ষকবৃন্দ ও  শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান